ঝিনাইদহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:২১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামে শনিবার পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম প্রীতি (৩)। সে ঐ গ্রামের পিকুল বিশ্বাসের মেয়ে। স্বজনরা জানান, ঘটনার সময় বাড়ির পাশে খেলা করছিল প্রীতি। হঠাত্ পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।