বেড়ায় ৩০ দোকান ভস্মীভূত

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:২১

বেড়া (পাবনা) সংবাদদাতা

বেড়ায় শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. আব্দুল আউয়াল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়। দোকানগুলোতে গ্যাস ট্যাবলেট, কীটনাশক এবং খৈল ও ভুসি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।