ইভ্যালিতে যুক্ত হলো ফেয়ার ফুডের পণ্য

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:৪৭

ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডিতে যুক্ত হলো ফেয়ার ফুড অ্যান্ড লাইফ স্টাইলের পণ্য। এর মধ্যে দিয়ে বিখ্যাত আন্তর্জাতিক ফুড ও লাইফ স্টাইল ব্র্যান্ড অলিটালিয়া, টং গার্ডেন, পাস্তাজারা, আলশিফা এবং আলফা মেয়োনিজের পণ্য ও ইভ্যালিতে কিনতে পারবেন গ্রাহকরা। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর বনানীতে ফেয়ার গ্রুপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুইটির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধাননির্বাহী মোহাম্মদ রাসেল এবং ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী চুক্তিপত্রে নিজনিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। —প্রেস বিজ্ঞপ্তি