ইত্তেফাক রিপোর্ট
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হয়েছে। ডায়াবেটিক সমিতি, বারডেম, এনএইচএন ও বিআইএইচএসের উদ্যোগে রমনা পার্কের গেটসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হয়। বারডেম মিলনায়তনে আয়োজন করা হয় রোগী ও বিশেষজ্ঞ চিকিত্সকদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মূল বক্তব্য উপস্থাপন করেন বারডেম নার্সিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইরা দিব্রা। সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী বক্তব্য রাখেন।
