আড়াইহাজারে ছিনতাইকারীদের হামলায় আহত ২

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:৫৪

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে সড়কে ছিনতাইকারীদের হামলায় দুই জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, পাঁচগাঁর চরপাড়া গ্রামের রিফাত মোল্লা ও মোফাজ্জল হোসেন মোটরসাইকেল দিয়ে খাগকান্দা এলাকায় যাওয়ার পথে রাত ১০টার দিকে চালাকচরে পৌঁছালে এক দল ছিনতাইকারী তাদের থামিয়ে টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। বাধা দিলে তারা মোফাজ্জলকে কুপিয়ে ও রিফাতকে পিটিয়ে আহত করে। আহত দুই জনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়েছে। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজাহার ঘটনা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অন্যদিকে একই রাতে খাগকান্দা ইউনিয়নের ডোমারচর বাজারে দোকানের টিন কেটে দুটি দোকানে চুরির ঘটনা ঘটে।