গাজীপুর প্রতিনিধি
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গাজীপুর জেলা কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মহানগরীর মৈরান এলাকার একটি রিসোর্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শামীম আহমেদ, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, বঙ্গবন্ধু কিন্ডারগার্ডেন স্কুল অ্যান্ড কলেজ পরিষদের সভাপতি লায়ন মো: কাবুল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেয়র জাহাঙ্গীর আলমকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
