নরসিংদীতে লোকমান হোসেন
স্মরণসভায় শিল্পমন্ত্রী
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মেয়র লোকমান হোসেনের ৯ম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর প্রাঙ্গণে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র প্রয়াত লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান কামরুল স্মরণসভায় সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুরের এমপি আলহাজ জহিরুল হক ভূইয়া মোহন, পলাশের এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ বি এম রিয়াজুল কবির কাউছার, সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, মাহমুদুল হাসান শামীম নেওয়াজ প্রমুখ।
এ সময় শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। অনুষ্ঠানে তিনি প্রয়াত মেয়র লোকমান হোসেনের স্বপ্নের নরসিংদী গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
