চাকমা নারীর জীবন রক্ষায় পাশে দাঁড়ালো বিজিবি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

রাঙামাটির জুরাছড়ি উপজেলার বগাখালী গ্রামের সোনাপতি চাকমা নামে      এক অন্তঃসত্ত্বা মুমূর্ষু নারীর জীবন রক্ষায় মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে বিজিবি।

রাঙামাটির পার্বত্য সীমান্তে অবস্থিত বিজিবি’র বগাখালী বিওপির আওতাধীন এলাকায় বসবাসকারী চাকমা নৃগোষ্ঠীর উক্ত অন্তঃসত্ত্বা নারীর প্রসব বেদনা শুরু হলে স্থানীয় ধাত্রীর সহায়তা নেয় তার পরিবার। কিন্তু মাতৃগর্ভেই নবজাতকের মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে তার স্বামী সোমবার ভোরে বিজিবি’র বগাখালী বিওপিতে এসে তার স্ত্রীর জীবন রক্ষায় সহায়তার অনুরোধ করেন। এ বিষয়ে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাত্ক্ষণিক সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে হেলিকপ্টারযোগে দ্রুত চট্টগ্রাম সিএমএইচ-এ প্রেরণের ব্যবস্থা করে। সিএমএইচ-এ চিকিত্সকগণের সর্বাত্মক প্রচেষ্টার ফলে অস্ত্রোপচারের মাধ্যমে সোনাপতি চাকমার জীবন শঙ্কামুক্ত হয়।