খাগড়াছড়ি প্রতিনিধি
‘পাহাড়-সমতলে ধর্ষণ, সহিংসতা ও নারী নির্যাতন বন্ধ হোক’ এই স্লোগানে খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ করেছে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’। রবিবার সকালে শহরের মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের নেত্রী নাইমা খালেদ মনিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সভাপতি মাসুদ রানা, সহসভাপতি ফরহাদ জামান জনি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, নারী নেত্রী নমিতা চাকমা, বিএমএসসির সভাপতি নিয়ং মারমা, হিল ইউমেন্স ফেডারেশনের নেত্রী নীতি চাকমা প্রমুখ। এসময় তারা খাগড়াছড়ির বলপাইয়া আদামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
