হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়া উপজেলা সদরে ফুটপাত দখল করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে এবং মাস্ক ব্যবহার না করায় ৯ জনকে জরিমানা করা হয়েছে। রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন উপজেলা সদরস্থ ওছখালী শহরের ৯ জনকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।
