রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:৩০

হারুনুর রশিদ

রাজশাহীর বাঘা উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ (৮৬) মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। ১৯৮১ সালে রাষ্ট্রপতি পদে নির্বাচন করে এলাকায় আড়লোন সৃষ্টি করেন। মঙ্গলবার বাদ আছর তাকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। তার বাড়ি উপজেলার দূড়দুড়িয়া গ্রামে। তিনি ৬ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে  পৃথক পৃথকভাবে শোক বার্তা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।