হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৪:৫৫

নোয়াখালীর হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাজু (২০) এবং নাহিদ উদ্দিন (১৯) নামীয় দুই যুবক নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত ১০ টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের সিডিএসপি বাজার নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহত দুই যুবক জাহাজমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুখচর গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, নিহত দুই যুবক রবিবার রাত ১০ টার দিকে মোটরসাইকেল চালিয়ে মোক্তারিয়ার ঘাট থেকে জাহাজমারা বাজারে আসার পথে সিডিএসপি বাজার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের ডোবায় ডুবে যায়। এতে করে একজন ঘটনাস্থলে এবং আরেক জনকে হাসপাতালে আনার পথে মারা যায়।

ইত্তেফাক/বিএএফ