পাকিস্তানকে বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্মমতা থেকে সরে আসার দাবি জানিয়েছে দেশটির পশতু এলাকার জনগণ। গত রবিবার উত্তর ওয়াজিরিস্তানে পশতুন তাহফুজ মুভমেন্ট (পিটিএম) আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে হাজার হাজার মানুষ এমন দাবি জানায়। তারা পাকিস্তানের প্রতিষ্ঠানগুলোর বর্বরতার বিরুদ্ধে একত্রিত হয়ে এসব দাবি জানায়। খবর এএনআই।
পাকিস্তান সিনেটের সাবেক সদস্য আফরাসিয়াব খট্টক টুইট বার্তায় জানিয়েছেন, পশতুন সম্প্রদায়ের জনগণ আফগান-পাকিস্তান ডুরান্ড সীমান্ত সংঘাতমুক্ত করার দাবি করেন।
পশতুনদের অভিযোগ, তাদের নেতারা পাকিস্তান সেনাদের মাধ্যমে চরম নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবাদ করায় পশতুনদেরও বিনাবিচারে গ্রেফতার করেছে পাক সেনারা। পাকিস্তান আর্মির হাতে অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে এবং অনেকেই গুম হয়েছে।
এএনআই বলছে, পশতুনদের বিশাল এই সমাবেশ চেপে গেছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো। কিন্তু এরপরও টুইট করেছেন অনেক সাংবাদিক।
আরও পড়ুন: নতুন ভ্যাকসিনের খবর দিল মার্কিন সংস্থা, প্রায় শতভাগ কার্যকর!
সাংবাদিক মুবাশির জায়েদী টুইট বার্তায় জানিয়েছেন, এতো মানুষকে এক সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে দেখে ভালো লাগছে।
ইত্তেফাক/আরআই
