এইচএসসি’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৯:৫৪

মিহির রঞ্জন তালুকদার, প্রভাষক

বালাগঞ্জ সরকারি কলেজ, সিলেট

ুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১০. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে বলা হয়?

ক. ই-কমার্স                    খ. আউটসোর্সিং

গ. ই-বিজনেস                 ঘ. ই-গভর্নেন্স            

১১. কোন পদ্ধতিতে Actuator ব্যবহূত হয়?

ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং  

খ. ন্যানো টেকনোলজি

গ. রোবটিক্স                   

ঘ. বায়োইনফরমেটিক্স    

১২. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি?

ক. ক্রায়োসার্জারি            খ. ভার্চুয়াল রিয়েলিটি

গ. ইন্টারনেট                   ঘ. ভিডিও কনফারেন্সিং            

১৩. উচ্চ ফলনশীল শস্য উত্পাদনে কোন প্রযুক্তি ব্যবহূত হয়?

ক. বায়োমেট্রিক্স          খ. ভার্চুয়াল রিয়েলিটি

গ. ন্যানোটেকনোলজি   ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং  

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :

মিহির স্যার শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ল্যাবের সামনে দাঁড়ানোর সাথে সাথে দরজা খুলে গেল। ভিতরে প্রবেশ করে তিনি সকল ছাত্রদের বিশেষ ধরনের হেলমেট পড়িয়ে দিল। ফলে সকল শিক্ষার্থীরা সাফারি পার্কে ঘুরে বেড়ানোর অনুভূতি পেল।

১৪. মিহির স্যার কোন পদ্ধতিতে ল্যাবে প্রবেশ করলেন?

ক. বায়োমেটিক্স               খ. বায়োইনফরমেটিক্স

গ. ন্যানোটেকনোলজি        ঘ. রোবটিক্স              

১৫. উদ্দীপকে উল্লেখিত শিক্ষার্থীরা দেখতে পেলেন-

i. দ্বি-মাত্রিক দৃশ্য              ii. ত্রি-মাত্রিক দৃশ্য

iii. কৃত্রিমভাবে জীবন্ত দৃশ্য

নিচের কোনটি সঠিক?

ক. i, ii                          খ. i ও iii

গ. ii, iii ঘ. i, ii ও iii      

১৬. ফটোডিটেক্টরের কাজ কী?

ক. অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা

খ. ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা

গ. বিদ্যুত্ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা

ঘ. আলোক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করা

১৭. ICT পূর্ণরূপ কী?

ক. Internal Communication Technology

খ. International Communication Technolgy

গ. Information Communication Technology

ঘ. Infromation and Communication Technology

১৮. বায়োমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহূত হয়?

ক. ব্যবসা ক্ষেত্রে              খ. শিক্ষা ক্ষেত্রে

গ. কৃষি ক্ষেত্রে                 ঘ. নিরাপত্তা ক্ষেত্রে      

১৯. শরীরবৃত্ত বায়োমেট্রিক্স হলো-

i. ফিঙ্গার প্রিন্ট                 ii.ডিএনএ

iii. ব্যক্তির আচরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                        খ. i ও iii

গ. ii ও iii                       ঘ. i, ii ও iii              

২০. বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থাসমৃদ্ধ স্থানকে কী বলে?

ক. গ্রাম                          খ. ভিলেজ                 

গ. গ্লোবাল ভিলেজ                  ঘ. বিশ্ব ব্রহ্মাণ্ড

উত্তরপত্র:১০-খ, ১১-গ, ১২-খ, ১৩-ঘ, ১৪-ক, ১৫-গ, ১৬-ঘ, ১৭-ঘ, ১৮-ঘ, ১৯-ক, ২০-গ।