মোরেলগঞ্জে ঘর থেকে নবজাতক চুরি

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:৪৭

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামে রবিবার গভীর রাতে মায়ের কোল থেকে নবজাত শিশু চুরি হয়েছে। চুরি হওয়া ১৭ দিনের শিশু সানজিদা ঐ গ্রামের জেলে সুজন খানের মেয়ে। শিশুর মা শান্তা আক্তার জানান, রাতের খাবার খাওয়ার পর মেয়েকে শাড়ির আঁচলে নিয়ে ঘুমিয়ে পড়েন। স্বামী-স্ত্রী দুই জনের মধ্যে সে ছিল। রাত ২টার দিকে জেগে দেখেন মেয়ে নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজা খোলা। থানার অফিসার ইানচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, রাত ৪টা থেকেই শিশুটি উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।