ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ সরকারের ট্রেজারি কার্যক্রমে যুক্ত হলো রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু করে ব্যাংকটি। এর মাধ্যমে এখন থেকে সরকারের রাজস্ব ও বিভিন্ন সেবা ফি রূপালী ব্যাংকের শাখার মাধ্যমে সহজে ও ঝামেলামুক্ত উপায়ে জমা দেওয়া যাবে। দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ট্রেজারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাশার মো. আমির উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এ কে এম মুখলেছুর রহমান। এ সময় রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, খান ইকবাল হোসেন, গোলাম মর্তুজাসহ সব জিএম, ব্যাংকের সিএফও মো. শওকত জাহান খান, এফসিএমএসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
