ইত্তেফাক রিপোর্ট
সমাপ্ত হিসাব বছরে আয় কমলেও প্রথম প্রান্তিকে কোম্পানিটি লোকসানে পড়েছে। প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানির এমন চিত্র ফুটে উঠেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, দেশ গার্মেন্টস চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর ২০২০ সালের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি তিন মাসে শেয়ারপ্রতি লোকসান শূন্য দশমিক ৭৫ টাকা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল শূন্য দশমিক ৮৫ টাকা। আলোচ্য সময়ে লোকসান কিছুটা কমলেও তা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি।
গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয়ে ধস নেমেছিল। আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস ছিল শূন্য দশমিক ৪৩ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ দশমিক ৩২ টাকা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ দশমিক ২৭ টাকা। দেশ গার্মেন্টস পুঁজিবাজারে ১৯৮৯ সালে তালিকাভুক্ত হয়েছে।
