কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, আগের সরকারের আমলে বীজ তো দূরের কথা, সার চাইলেই কৃষককে বুকে গুলি খেতে হতো। আর এখন সরকার বীজ ও সার নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে। কৃষিবান্ধব এই সরকার জমি থেকে শুরু করে বাড়ির আঙিনা পর্যন্ত সর্বত্র কৃষকের পদচারণা নিশ্চিত করতে চায়। সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২০-২০২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন ও রবি ফসলের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
