মাস্ক পরার বিকল্প নেই

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২২:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, করোনা থেকে রক্ষা পেতে মাস্ক পরার কোনো বিকল্প নেই। মাস্ক হলো ভ্যাকসিনের বিকল্প। তাই সবারই মাস্ক পরতে হবে। গতকাল সোমবার তিনি এ কথা বলেন। অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি মানলে করোনা কোনো রোগই নয়। সবার মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে হবে।

করোনায় আক্রান্ত ব্যক্তিরও মাস্ক পরার পরামর্শ দিয়ে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তি মাস্ক ছাড়া হাঁচি-কাশি দিলে ভাইরাস  বেরিয়ে মেঝে, চেয়ার বা টেবিলসহ নির্জীব জিনিসে ছড়িয়ে পড়ে। এগুলোতে ৪৮ ঘণ্টার মতো জীবাণু বেঁচে থাকতে পারে। তখন অন্য কেউ সেই জিনিসগুলোকে স্পর্শ করে সেই হাত দিয়ে তার চোখ, নাক বা মুখ স্পর্শ করলে জীবাণুগুলো দেহে প্রবেশ করে ঐ ব্যক্তিকে সংক্রমিত করতে পারে। এজন্য হাত না ধুয়ে চোখ, নাক বা মুখ স্পর্শ না করতে পরামর্শ দেন তিনি।