সংক্রমণের আশঙ্কায় ফের আইসোলেশনে বরিস জনসন

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২২:১৪

একবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর আবার আইসোলেশনে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। একজন এমপির সঙ্গে সাক্ষাতের পর তিনি আইসোলেশনে যান। ঐ এমপির করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে প্রধানমন্ত্রী বরিস জানিয়েছেন, তার শরীরে কোনো উপসর্গ নেই। মূলত ফের যাতে বরিস সংক্রমণের শিকার না হন সেই আশঙ্কায় আইসোলেশনে গেছেন বলে জানা গেছে। খবর বিবিসি ও রয়টার্সের

বৃহস্পতিবার অ্যাশফিল্ডের মন্ত্রী লি অ্যান্ডারসনের সঙ্গে ৩৫ মিনিট কাটান বরিস জনসন। তার পরেই লিয়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও প্রশাসনিক দপ্তর ১০ ডাউনিং স্ট্রট থেকে বলা হয়, জনসন করোনা ভাইরাস নিয়ে জটিল ঘোষণা দিবেন এবং সামনের দিনগুলোতে যুক্তরাজ্যকে সমতায় আনার চেষ্টা করবেন। জনসন আইসোলেশনে যাওয়ার আগের এক পরিকল্পনার ঘোষণায় ডাউনিং স্ট্রিট জানিয়েছিল, সেখানে তার যুক্তরাজ্যের পক্ষে চলমান উচ্চাভিলাষের একটি স্পষ্ট সংকেত থাকবে। টুইটারে বরিস জনসন জানান, আমি নিয়ম মেনে চলছি।