ঢাকা-বরিশাল রুটের লঞ্চ এমভি সুন্দরবন-১১-এর লঞ্চের ছাদে এক যুবককে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালে পৌঁছায় লঞ্চটি।
লঞ্চ কর্তৃপক্ষের দায়িত্বে থাকা আনসার সদস্য লস্কর ও নৌপুলিশ জানান, লঞ্চটি ঘাটে ভেড়ার পরে যাত্রী নামিয়ে ভোর ৬টার দিকে লঞ্চ ধোয়ামোছার কাজ শুরু করেন লঞ্চ স্টাফরা। এ সময় তারা ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা সঙ্গে সঙ্গে সুপারভাইজার ও সিকিউরিটিকে খবর দেন। পরে নৌপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৗঁছায়।
নৌপুলিশের ওসি মো. মামুন বলেন, ওই যুবকের বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কে বা কারা হত্যাকাণ্ডে জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। হত্যা ক্লু উদঘাটনে কাজ চলছে।
ইত্তেফাক/কেকে
