বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৩:০৫

সিলেটে কুমারগাঁয়ে একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। 

আগুন নেভাতে আশেপাশের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটকেও খবর দেয়া হয়েছে বলে জানা গেছে। 

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি সিলেটের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়।

ইত্তেফাক/কেকে