জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন চলছে। সেখানে ভাষণ দেয়ার সময়ে সংস্থাটিতে নিয়োজিত ভারতের স্থায়ী দূত টিএস ত্রিমূর্তি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রতিবন্ধী অঙ্গে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন ঘটনায় পরিষদের নীরব ভূমিকাই তা প্রমাণ করে। তাছাড়া সমস্যা সমাধানে দুই রাষ্ট্রের মধ্যে দ্বি-পাক্ষিক যেই বৈঠকের (আইজিএন) আয়োজন করে সংস্থাটি তাও একটি ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগিতার মতো হয়ে গেছে। কোনো ফলাফল বের করা সম্ভব হচ্ছে না। গতকাল সোমবার ভাষণ দেয়ার এমন মন্তব্য করেছেন তিনি।
টিএস ত্রিমূর্তি বলেন, বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি বিকলাঙ্গ। বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আইজিএন প্রক্রিয়াও মুখ থুবড়ে পড়েছে। এর মাধ্যমে কার্যকর কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, আইজিএন-এর অভ্যন্তরে, এক দশকেরও বেশি সময় ধরে সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে উত্সাহী বক্তব্য শোনানো ছাড়া আর কিছুই হয়নি। এটি এখনও সেভাবেই রয়ে গেছে। সার্বভৌম সদস্য দেশগুলির সমন্বয়ে জাতিসংঘের একটি গুরুতর ফলাফল-ভিত্তিক প্রক্রিয়া তৈরি করা সম্ভব হয়নি। বরং আইজিএন একটি বিশ্ববিদ্যালয়ে বিতর্কের প্ল্যাটফর্মের মতো হয়ে উঠেছে।
ইত্তেফাক/টিআর
