ঢাকার ধামরাইয়ে ভাড়াড়িয়া ইউনিয়নের তেঁতুলিয়া দক্ষিণ পাড়া এলাকায় নবনির্মিত সেতুর উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় জনদুর্ভোগ আগের চেয়ে বেড়ে গিয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে সেতুর উভয় পাশে সড়কের সাথে সংযোগ স্থাপন করায় রিকশা-অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেছে।
বাঁশের সাঁকো পেরিয়ে ঝুঁকি নিয়ে অনেক কষ্টকরে চলাচল করছে মানুষ। এতে যে কোন সময় যে কেউ দুর্ঘটনার শিকার হতে পারে-এমনসব অভিযোগ ভুক্তভোগী এলাকাবাসীর।
আরও পড়ুন: পরকীয়ার কারণে খুন হলেন অভিনেতা
সেতুতে স্থাপিত ফলক অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আতিয়ার এন্টারপ্রাইজের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ধামরাইস্থ অফিস ২০১৮-২০১৯ অর্থবছরের এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। বিল দেওয়া-নেওয়া নিয়ে কিছু অনিয়মের কথাও উঠেছে বিভিন্ন সূত্রে।
.jpg)
ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, প্রকল্পটি ২০১৮-১৯ অর্থবছরের হলেও ২০২১ সালের জুন মাস পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে।
ওদিকে জনদুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত যেন সেতুটির উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয় এমন দাবি এলাকাবাসীর।
ইত্তেফাক/বিএএফ
