'লাভ জিহাদ' বন্ধে নতুন আইন প্রণয়ন 

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৯:১০

ভারতের বিজেপিশাসিত মধ্য প্রদেশ সরকার কথিত ‘লাভ জিহাদ’ নামক শো টি বন্ধ করতে কঠোর আইন আনা হবে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র। 

বিধানসভার আগামী অধিবেশনেই এ সংক্রান্ত আইন আনার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার(১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, 'লাভ জিহাদ'-এ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান থাকবে এবং জামিনঅযোগ্য ধারায় মামলা করা হবে। 
 
প্রস্তাবিত আইনে লাভ জিহাদে সহযোগিতাকারীকেও প্রধান অভিযুক্তের মতো অপরাধী হিসেবে দেখার প্রস্তাব রয়েছে।  নিয়ম করা হবে যে এছাড়াও বিয়ের ক্ষেত্রে স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের জন্য এক মাস আগে থেকে কালেক্টরের কাছে আবেদন বাধ্যতামূলক করাব হবে।

সাধারণত উগ্রহিন্দুত্ববাদী সংগঠনগুলো ‘লাভ জিহাদ’  শব্দ বন্ধটি ব্যবহার করে।  তাদের দাবি, মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায়। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতেই সংসদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল,  কোনও কেন্দ্রীয় সংস্থাই ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি।  

গত ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে বলেন, সংবিধানের ২৫ অনুচ্ছেদ যেকোনও ধর্মকে গ্রহণ, অনুশীলন ও প্রচারের স্বাধীনতা দেয়। ‘লাভ জিহাদ’ শব্দটি বর্তমান আইনে সংজ্ঞায়িত নয়। লাভ জিহাদের কোনও ঘটনা কোনও কেন্দ্রীয় এজেন্সিগুলোর নজরে আসেনি বলেও তিনি মন্তব্য করেন।

আরো পড়ুনঃ  ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবেন জো বাইডেন!

এর আগে, বিজেপিশাসিত কর্ণাটক ও হরিয়ানা সরকারও বলেছে তারা 'লাভ জিহাদ' সম্পর্কিত আইন আনার বিষয়ে বিবেচনা করছে। গত ৬ নভেম্বর কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বলেছিলেন, তিনি 'লাভ জিহাদ' –এর নামে হওয়া জোরপূর্বক ধর্মান্তরের বিষয়ে আইন আনতে দ্রুত সিদ্ধান্ত নিতে চান।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাইও বলেন যে 'লাভ জিহাদ' একটি সামাজিক কুফল এবং এটি মোকাবিলায় দেশে একটি আইন আনার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, কর্ণাটক সরকার ওই বিষয়ে বিশেষজ্ঞদের সাথে আইনি সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।

ইত্তেফাক/এএইচপি