আইসিইউ থেকে কেবিনে আজিজুল হাকিম

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৯:৪২

বিনোদন রিপোর্ট

 

অভিনেতা আজিজুল হাকিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে চলে যাওয়ার পর বিভিন্ন খবরে তৈরি হয় গভীর উত্কণ্ঠা। তবে রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা নাগাদ স্বস্তির খবর পাওয়া যায়। জানা যায়, আজিজুল হাকিমকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। কারণ লাইফ সাপোর্ট ছাড়াই আজিজুল হাকিম এখন শ্বাস নিতে পারছেন। সার্বক্ষণিক ডা. মহিউদ্দিনের তত্ত্বাবধানে রয়েছেন আজিজুল হাকিম। গতকাল তাকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে বলে জানান তার স্ত্রী জিনাত হাকিম। তিনি বলেন, ‘আজিজুল হাকিমকে এখন কেবিনে নেওয়া হয়েছে। সেখানে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।’ তার স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন। অনুরোধ করেছেন, অনুমান নির্ভর কোনো তথ্য সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে না প্রকাশের জন্য।