টু ক রো খ ব র

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৯:৪১

বন্ধুত্বের গল্প নিয়ে ‘বিএফ’

 

বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বিএফ’। এটি রচনা ও পরিচালনা করেছেন সায়াদ মামুর কাব্য। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সালহা খানম নাদিয়া, নিশাত নীতি সরকার, সাবেরী আলম, শফিক খান দিলু প্রমুখ। সজল বলেন, ‘মিষ্টি একটা বন্ধুত্বের গল্প নিয়ে নাটকটি। বন্ধুদের মধ্যে মান-অভিমান, খুনসুটিসহ বিভিন্ন বিষয় নাটকটিতে ফুটে উঠবে। গল্প পছন্দ হওয়ায় নাটকটিতে কাজ করেছি। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।’ নির্মাতা জানান, খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।