দুটি মৌলিক গান নিয়ে ভাবনা

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১৯:৪২

 

তরুণ কণ্ঠশিল্পী এনকে ভাবনা। নতুন দুটি মৌলিক গান নিয়ে আসছেন তিনি। শিরোনাম ‘মানে না মন’ ও ‘আলতো ছোঁয়া’। গানের সঙ্গে মিল রেখে গান দুটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এতে মডেল হয়েছেন কণ্ঠশিল্পী ভাবনা নিজেই। এবারই প্রথম নয়, এর আগেও নিজের গানে মডেল হয়েছেন তিনি। গান দুটি খুব শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।