নিরাপত্তা ভেদ করে মাঠে দর্শক!

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২০:৫৩

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচের বয়স তখন ৭৪ মিনিট? ঠিক তখনই নিরাপত্তাব্যূহ ভেদ করে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। উদ্দেশ্য কী? অধিনায়ক জামাল ভূইয়ার সঙ্গে সেলফি!

পূর্ব গ্যালারি থেকে নেমে আসা তরুণ দর্শক হাসিবকে অবশ্য সেলফি তোলার পরমুহূর্তেই নিরাপত্তাকর্মীদের তত্পরতায় মাঠছাড়া করা হয়। তাত্ক্ষণিকভাবে গ্রেফতারও দেখানো হয়েছে তাকে, বলে জানা যায়। তবে খেলার মাঠে এমন দৃশ্য বিরল কিছু নয় আদৌ। এর আগে ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট সিরিজেও দর্শক মাঠে ঢোকার ঘটনা ঘটেছে। ঘটেছে বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চেও!