স্মিথকে এগিয়ে রাখছেন ম্যাকগ্রা

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২০:৫৮

বিরাট কোহলি, নাকি স্টিভেন স্মিথ? সমসাময়িক সেরা ব্যাটসম্যান নিয়ে চলমান এই বিতর্ক নিশ্চিতভাবেই নতুন মাত্রা পাবে সামনে। এই দুই ব্যাটসম্যান যে মুখোমুখি হচ্ছেন আবার! ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে সেই আলোচনা শুরু হয়েও গেছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা টেস্টে এগিয়ে রাখছেন স্মিথকে। সামগ্রিক ব্যাটসম্যানশিপে এমনিতে কোহলিকে এগিয়ে রাখেন অনেকেই। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে স্মিথের চেয়ে কোহলির রেকর্ড অনেক বেশি সমৃদ্ধ। টেস্টে আবার স্মিথের রেকর্ড ও ধারাবাহিকতা একরকম অবিশ্বাস্য। সাদা পোশাকে কোহলির রেকর্ডও দুর্দান্ত। তবে পরিসংখ্যানে এই সংস্করণে এগিয়ে স্মিথই।ম্যাকগ্রা অবশ্য পরিসংখ্যানের পাল্লায় মাপলেন না দুই জনকে।