কাপ্তাইয়ে নবান্ন ও পিঠা উত্সব

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:০৭

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মঙ্গলবার আনন্দমুখর পরিবেশে নবান্ন ও পিঠা উত্সব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার নুরে আলম সিদ্দিকী প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও কৃষ্টির সঙ্গে নবান্ন উত্সবের মেলবন্ধন রয়েছে। আধুনিকতার সঙ্গে থাকলেও বাংলার ঐতিহ্য থেকে দূরে না থাকতে তিনি সবাইকে আহ্বান জানান।