চলনবিলে বিনা চাষে রসুন আবাদ!

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:০৭

সিরাজগঞ্জ প্রতিনিধি ও তাড়াশ সংবাদদাতা

বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে চলনবিল জুড়ে চলছে বিনা চাষে রসুন আবাদ। হালচাষ ছাড়াই রসুন রোপণ করছেন তারা। চাষিরা জানান, কার্তিক-অগ্রহায়ণ মাসে বিল থেকে পানি নেমে গেলে পলি জমা কাদামাটিতে বিনা চাষে সারিবদ্ধভাবে রসুনের কোয়া রোপণ করা হয়। এরপর রোপণ করা রসুনের ওপর ধানের খড় বিছিয়ে দেওয়া হয়। রোপণের ৯৫/১০০ দিন পর রসুন উত্তোলন করা যায়।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার লুত্ফুন্নাহার লুনা জানান, এভাবে রসুন চাষ করতে তেমন খরচ হয় না, তাই কৃষক বেশি লাভবান হন।