ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্তে ল্যাব উদ্বোধন

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:০৭

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্তের ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এই ল্যাবের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। ঠাকুরগাঁও বক্ষব্যাধি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য একটি ইউনিট চালু করা হলো। এ সময় সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্ষব্যাধি ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে টিবি পরীক্ষা ছাড়াও প্রতিদিন তিন জনের করোনা শনাক্ত করা হবে। এই ল্যাব থেকে প্রতিদিন কমপক্ষে ১০ জনের করোনা পরীক্ষা করা যাবে।