দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
ভালো দাম ও চাহিদা থাকায় পঞ্চগড়ে দিনদিন বাড়ছে জলপাইয়ের আবাদ। বর্তমানে চলছে জলপাইয়ের বেচাকেনা। ফলে জমজমাট উপজেলার বিভিন্ন হাটবাজার। ব্যবসায়ীরা জানায়, দেবীগঞ্জে প্রতিদিন গড়ে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার জলপাই বিক্রি হচ্ছে। কমপক্ষে ২০০ জন ক্ষুদ্র ব্যবসায়ী জলপাই কিনে নিয়ে যাচ্ছে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে। রহিদুল, হেলালসহ একাধিক ব্যবসায়ী জানান, দক্ষিণাঞ্চলে জলপাইয়ের প্রচুর চাহিদা। উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল জানান, এখানকার জমি অপেক্ষাকৃত উঁচু যা জলপাই ফলনের জন্য বেশ সহায়ক। জলপাইয়ের নার্সারি করে এখন অনেকে স্বাবলম্বী।
