লঞ্চে যাত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:০৯

বরিশাল অফিস

ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চের ছাদে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে এমভি সুন্দরবন-১১ লঞ্চের ছাদের চিমনির আড়ালে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত যাত্রীর নাম মো. শামীম হাওলাদার (২৫)। শামীম নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবাইন এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।