মাগুরায় সেচ দেওয়াকে কেন্দ্র করে কৃষক খুন

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:১০

মাগুরা প্রতিনিধি 

মাগুরা সদর উপজেলায় ফসলের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সোমবার রাতে জাকির হোসেন লিটন নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার নন্দলালপুর গ্রামের পশ্চিমপাড়া চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জাকির হোসেন নন্দলালপুর গ্রামের মুন্সি মনসুর আহমেদের ছেলে।

নিহতের স্ত্রী হেলেনা বেগম জানান, তার স্বামী জাকির হোসেনের সঙ্গে প্রতিবেশীদের জমি-জমাসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। এর জেরে সোমবার রাতে তার স্বামীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ লোকজন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন বলেন, ফসলের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।