কটিয়াদীতে ২০ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:১০

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদীতে ২০ কেজি গাঁজাসহ মো. হাফিজ ও মো. সৈয়দ হোসেন ওরফে হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। সোমবার সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা দুইটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন অভিযানে নেতৃত্ব দেন। আটককৃতদের বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা দায়ের করা হয়েছে।