মোরেলগঞ্জে নবজাতক চুরির ঘটনায় মামলা

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:১১

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে ১৭ দিনের শিশু চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। চুরি হওয়া শিশু সানজিদার দাদা আলী হোসেন খান বাদী হয়ে সোমবার রাতে অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। রবিবার গভীর রাতে বাবা-মায়ের কোল থেকে শিশু সানজিদা চুরি হয়। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নবজাতক চুরির বিষয়টি রহস্যজনক। এটা পারিবারিক কলহের জের কি না, খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুর দাস মন্ডল জানান, শিশুটি উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।