হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় মাস্ক না পরার অপরাধে ২৫ পথচারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে উপজেলার চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে ঐ জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মধ্যে মাস্কও বিতরণ করা হয়। ইউএনও রুমন দে বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান।
