টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফ হোয়াইক্যংয়ের রইক্ষ্যং পুটিবনিয়া ক্যাম্পের এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও নয় রাউন্ড কার্তুজসহ এক রোহিঙ্গাকে আটক করেছে। মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে ঊনছিপ্রাং রইক্ষ্যং পুটিবনিয়া ২২ নম্বর ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের পরিদর্শক মো. পায়েল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি-১ ব্লকের মোহাম্মদ রাজিবকে ৩০০ পিস ইয়াবা ও নয় রাউন্ড কার্তুজসহ আটক করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম জানিয়েছেন।
