হালদায় চারটি ইঞ্জিনচালিত বালুবাহী নৌকা ধ্বংস

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:১১

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

হালদা নদীতে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত রাউজানের সর্তারঘাট থেকে নোয়াজিষপুর ইউনিয়নের ইন্দ্রিঘাট পর্যন্ত অভিযান পরিচালিত হয়। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে অভিযানে চারটি ইঞ্জিনচালিত বালুবাহী নৌকা ধ্বংস ও ১ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। হালদার ডলফিন তথা জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।