ইত্তেফাক রিপোর্ট
কস্ট অডিট বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন। সিএমএ পেশাদারগণের প্রতি ন্যায়পরায়ণতা এবং জাতীয় অর্থনীতির উন্নয়নের জন্য প্রতিশ্রুতি বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) আয়োজনে ‘টিট্রমেন্ট অব ভ্যারিয়াস আইটেমস অব কস্ট ইন লাইট অব দ্য কোভিড-১৯’ শিরোনামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার আইসিএমএবি রুহুল কুদ্দুস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সাফা ভাইস প্রেসিডেন্ট এবং আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। সিএমএ পেশাদাররা যেন তাদের অধিকার এবং কাজের সুযোগ সমভাবে পান এবং রাষ্ট্রীয় কাজে আরো বেশি সম্পৃক্ত হতে পারেন, সে বিষয়ে সুযোগ প্রদানের জন্য তিনি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। আইসিএমএবি প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ তার বক্তব্যে সব লিমিটেড কোম্পানিতে কস্ট অডিট বাধ্যতামূলক করার বিষয়ে বাণিজ্যসচিবের দৃষ্টি আকর্ষণ করেন।
