অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের ২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির পরীক্ষণ ও মূল্যায়নে অগ্রণী ব্যাংক ‘প্রথম স্থান’ অর্জন করায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামকে ব্যাংকের বোর্ড রুমে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়
০০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১৩টি নতুন উপশাখা সোমবার ভার্চুয়াল প্ল্যাটফরমে উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন
০০০০
ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান এবং এক্সপ্রেশানস লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক রামেন্দু মজুমদার সম্প্রতি ঢাকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এখন থেকে ন্যাশনাল অ্যাগ্রিকেয়ারের ব্র্যান্ডিং এবং প্রোমোশনের জন্য বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস কাজ করবে
