দেলদুয়ারে পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এলাকা পরিচালকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:৫১

টাঙ্গাইলের দেলদুয়ারে আনিসুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি লাউহাটী গ্রামের কুরবান মিয়ার ছেলে।  এ ছাড়া তিনি টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এলাকা পরিচালক ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে আনিসুর রহমান নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় যুবকরা খেলাধুলা করার সময় পাচুরিয়া খালের পাশে জঙ্গলে তার বস্তাবন্দী লাশ দেখতে পায়।

আরো পড়ুন : বগুড়ায় ব্যবসায়ী হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড 

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

ইত্তেফাক/ইউবি