৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২১:১৮

বিশেষ প্রতিনিধি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন—মোছা. মায়া ওরফে মুক্তা ও বাবুল। ডিবি পুলিশের উত্তর বিভাগের একটি টিম সোমবার তাদেরকে শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করে।

অভিযান পরিচালনাকারী ডিবির সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ পঞ্চবটি এলাকায় মুক্তার ভাড়া বাসা থেকে জব্দ করা হয় বাকি ৩ হাজার পিস ইয়াবা। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।