ইত্তেফাক রিপোর্ট
তাঁতিদের আর্থসামাজিক উন্নয়ন এবং মূলধন যোগানোর কষ্ট দূর করার জন্য সরকার উদ্যোক্তা পাল্লি করবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। তিনি বলেন, তাঁত বোর্ডের নিজস্ব জমিতে এ পল্লি করা হবে। এখানে মেলা ও প্রদর্শনীর ব্যবস্থাও করা হবে। গতকাল মঙ্গলবার ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) সম্মেলন কক্ষে বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত ‘তাঁত নীতিমালা-২০২০’ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, তাঁতবস্ত্র আন্তর্জাতিক পরিমণ্ডলে রপ্তানির জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে।
