ভুয়া বাদীর মামলায় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে :ফখরুল

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ডাকাতির নির্বাচন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে গণপরিবহনে আগুন দেওয়া হয়েছে। এরপর ভুয়া বাদীর মামলায় জড়িয়ে সহস াধিক নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে। অথচ মামলার বাদী নিজেই অস্বীকার করেছেন যে, তিনি মামলা দায়ের করেননি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার নিজেদের ব্যর্থতা, দুর্নীতি আড়াল করার উদ্দেশ্যে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সুপরিকল্পিতভাবে ঢাকায় গণপরিবহনে আগুন দিয়েছে। এখন সেই ঘটনার দায়দায়িত্ব বিএনপির ওপর চাপিয়ে দিতে বানোয়াট মামলার মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস াধিক নেতাকর্মীকে হয়রানি ও গ্রেফতার করছে। এছাড়া তাদের গ্রেফতারের নামে বাসাবাড়িতে পুলিশ অভিযান চালিয়ে আসবাবপত্র ভাঙচুরসহ পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে।