ভাণ্ডারিয়ায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২২:০৩

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল মঙ্গলবার বিকালে ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং নতুন নতুন কাজের উদ্বোধন করেন। যেসব উন্নয়নকাজের উদ্বোধন করা হলো :রাজপাশা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন, ধাওয়া ফুলতলা থেকে উত্তর ধাওয়া ভায়া কাশেমিয়া মাদ্রাসা সড়ক উন্নয়নের কাজ, ধাওয়া পোদ্দার খাল-ধাওয়া বাজার ভায়া ধাওয়া হেতালিয়া সাবস্টেশন সড়কের ২৩ মিটার দৈর্ঘ্যের নবনির্মিত আরসিসি গার্ডার ব্রিজ, ধাওয়া ইউপি-লোদের হাট (এসি রায় খেয়াঘাট) সড়কে ১৩ মিটার দৈর্ঘ্যের গার্ডার ব্রিজ, ধাওয়া ইউপি-বোথলা বাজার ভায়া বীণাপাণি বাজার সড়কে ১৮ মিটার দৈর্ঘ্যের পুনর্নির্মিত আরসিসি গার্ডার ব্রিজ, নদমূলা ইউপি-কাশেমিয়া মাদ্রাসা-ধাওয়া বাজার ভায়া সি-ধাওয়া সড়কে ১৮ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজ, পূর্ব রাজপাশা-৫৪ নম্বর পূর্ব রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভায়া ৩০ নম্বর আরএনজিপিএস সড়কে    ১২ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজ, ৫১ নম্বর দক্ষিণ রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন, পূর্ব ধাওয়া মোল্লার খাল-হাওলাদারবাড়ি ভায়া ৬১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক উন্নয়নকাজ এবং রাজপাশা বাজার হাট থেকে পশারীবুনিয়া আজিজ খানের বাড়ি সড়ক উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন। বিভিন্ন স্থানে এসব কর্মসূচি শেষে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এসব উন্নয়নকাজ ও অবকাঠমো নির্মাণ করেছে।

এসব কর্মসূচি উদ্বোধনকালে আনোয়ার হোসেন মঞ্জু এমপির সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা জাতীয় পার্টি-জেপির সদস্যসচিব আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, ভাণ্ডারিয়া উপজেলা প্রকৌশলী বদরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান, উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, গৌরপুর ইউপি চেয়ারম্যান ও জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক মজিবুর রহমান চৌধুরী, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দিন প্রমুখ।

এ সময় জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সঙ্গে ছিলেন উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক মো. কাওছার মালকার, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম খোকন মৃধা, যুগ্ম-আহ্বায়ক হায়দার আলী হাওলাদার, যুগ্ম-আহ্বায়ক বজলুর রশীদ মৃধা, পৌর যুব সংহতির আহ্বায়ক নাসির উদ্দিন দুলাল সরদার প্রমুখ।