মিরপুর এক্সচেঞ্জের ৯০০, ৯০১, ৯০২ ও ৯০৩ গ্রুপের টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০০:০৫

গ্রাহকবৃন্দকে উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে মিরপুর টেলিফোন এক্সচেঞ্জের ৯০০, ৯০১, ৯০২ ও ৯০৩ গ্রুপের টেলিফোন নম্বরসমূহ পর্যায়ক্রমে পরিবর্তন করা হচ্ছে। প্রাথমিকভাবে ৯০২ গ্রুপের কিছু নম্বর এবং ৯০৩ গ্রুপের সব নম্বর (মোট নম্বর ৪,৮১৩টি) পরিবর্তনের কাজ চলমান আছে। ৭ ডিজিটের নম্বরসমূহ ৮ ডিজিটে (৪৮০৩-––––, ৪৮০৪-–––– ও ৫৮০৫-––––) রূপান্তর করা হচ্ছে। গ্রাহকবৃন্দকে প্রতিটি নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোনে পরিবর্তিত নম্বর জানানো হচ্ছে। এছাড়া নম্বর পরিবর্তন সম্পর্কে জানতে সম্মানিত গ্রাহকবৃন্দকে বিটিসিএলের কল সেন্টার ১৬৪০২তে অথবা অফিস চলাকালীন সময়ে ০২-৪৮০৩৪৯৯৯ এবং ০২-৪৮০৩৩৩৬৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের অফিশিয়াল ওয়েবসাইটে (www.btcl.com.bd) দেওয়া আছে। —প্রেস বিজ্ঞপ্তি