বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরও পরাজয় স্বীকার করতে রাজি নন ট্রাম্প। তিনি একাধারে নির্বাচনে কারচুপির দাবি করে আসছেন এবং আরো আইনি লড়াইয়ের হুমকি দিচ্ছেন। যদিও দিনে দিনে উভয় দল থেকেই তার ওপর চাপ বাড়ছে।
সোমবার রিপাবলিকানরাই কয়েকটি রাজ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করেছেন। রাজ্যগুলো হলো মিশিগান, জর্জিয়া, পেনসিলভেনিয়া ও উইসকনসিন। এসব রাজ্যে বাইডেন জয় পেয়েছেন।
মিশিগানের শীর্ষ রিপাবলিকানরা ট্রাম্পকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। উইসকনসিনের নির্বাচন কমিশন সোমবার বলেছে, ট্রাম্প যদি চান, তাহলে তার শিবিরকে ঐ রাজ্যে ভোট পুনর্গণনার জন্য ৮ মিলিয়ন ডলার শোধ করতে হবে।
ইত্তেফাক/এমআর
